Showing posts with label আক্কেলপুর. Show all posts
Showing posts with label আক্কেলপুর. Show all posts

Monday, April 6, 2020

১শ হতদরিদ্রদের জন্য ইউএনওকে সহায়তা দিলেন ঢাকাস্থ আক্কেলপুরবাসী

১শ হতদরিদ্রদের জন্য ইউএনওকে সহায়তা দিলেন ঢাকাস্থ আক্কেলপুরবাসী


নাসিম আহমেদ -আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাট আনন্দ পরিবার 
জয়পুরহাটের আক্কেরপুর উপজেলা নির্বাহী অফিসারের হাতে ঢাকাস্থ আক্কেলপুরবাসী ১’শত কর্মহীন পরিবারের জন্য খাদ্য সহায়তা তুলে দিয়েছেন। রোববার দুপুরে আক্কেলপুরস্থ ঢাকায় বসবাসকারী একটি সংগঠন “ঢাকাস্থ আক্কেলপুরবাসী” সারা বিশ্বে চলমান করেনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে সকলের সাথে একযোগে নিজেকে সহ অন্যদেরকে জীবন রক্ষার শপথ গ্রহণ করেছেন। সকলের মৃত্যুরোধে সরকারী সিদ্ধান্তনুযায়ী সামাজিক দুরত্ব রক্ষা করে ঘড়ে বসে থেকে কর্মহীন হয়েছেন।
তাদের মধ্যে যেন কোন খাদ্য সংকট সৃষ্টি না হয় তাদের প্রচেষ্টায় যাতে করে কিছু সময় কোন মতে হলেও তারা অতিক্রান্ত করতে পারে সে লক্ষে তাদের সামর্থানুযায়ী ১’শ পরিবারকে খাদ্য সহায়তা করতে ঢাকায় বসবাস কারী একটি সংগঠন- “ঢাকাস্থ আক্কেলপুরবাসী” ওই সকল পরিবারের খাদ্য নিশ্চয়তা বিধানে ওই সংগঠন পদক্ষেপ গ্রহন করেন। রোবাবর দুপুরে আক্কেলপুর ফিলিং ষ্টেশনের সত্বাধিকারী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তি যোদ্ধা বজলুর রশিদ মন্টু উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকিউল ইসলামের হাতে ১’শ পরিবারের প্রত্যক পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ২কেজি আলু, ১কেজি পিঁয়াজ, ৫০০মিলিঃ তেল ও ১টি সাবান সহ খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের আলআমিন, বিশ্বজিৎ রনি, মাসুদ রানা সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকিউল ইসলাম জানান, এ সমস্থ খাদ্য সামগ্রী আমি দৃঢ়তা ও বিচক্ষনতার সাথে কর্মহীন মানুষদের দোর গোড়াই গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের মাঝে এসব খাবার সামগ্রী বিতরণ করব। একই সাথে তিনি এ দুর্যোগ মোকাবেলায় সমাজে সকল বিত্তবানদের এগিয়ে এসে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েচেন।

Friday, March 20, 2020

আক্কেলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আক্কেলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


মওদুদ আহমেদঃ
জয়পুরহাটের আক্কেলপুরে পানিতে ডুবে মুনিরা খাতুন নামের এক বছর বয়সী কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি পৌর সদরের পালপাড়া গ্রামে ঘটেছে। শিশুটি ওই এলাকার এমরান হোসেনের কন্যা।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ র্মাচ) সকাল সাড়ে ১০ টায় এমরান হোসেনের স্ত্রী মারফিয়া বেগম বাড়িতে কাজ করছিল। এসময় বাড়িতে থাকা এক বছরের শিশু মুনিরা খাতুন সকলের অগোচরে অসাবধানতা বসত বাড়ির পার্শ্বে একটি পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে আশপাশে কোথাও খুজে না পেয়ে স্থানীয়রা শিশুটিকে পুকুরে ভাসতে দেখে দ্রæত উদ্ধার করে।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাজল সরকার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Tuesday, March 17, 2020

জয়পুরহাটের কৃষকরা বোরোর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন

জয়পুরহাটের কৃষকরা বোরোর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন

জয়পুরহাটের কৃষকরা বোরোর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন

নাসিম  আহমেদ  ,জয়পুরহাট 

খাদ্যে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি ২০১৯-২০ রবি ফসল উৎপাদন মৌসুমে বোরো চাষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। রোপা আমন ও আলুর বাম্পার ফলনের পর জেলার কৃষকরা এখন বোরো ধানের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
স্থানিয় কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে চলতি ২০১৯-২০ রবি ফসল চাষ মৌসুমে জেলায় ৭২ হাজার ২ শ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ৬২ হাজার ৮ শ হেক্টর ও হাইব্রিড জাতের রয়েছে ৯ হাজার ৪ শ হেক্টর জমি।
এতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৯ শ ৯ মে.টন। ২০১৮-২০১৯ মৌসুমে জেলায় ৬৯ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল এবং এতে উৎপাদন হয়েছিল ৩ লাখ ৩৪ হাজার ৩৩৫ মে. টন চাল। যা জেলার খাদ্য চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানে সরবরাহ করা সম্ভব হয়েছে। হেক্টর প্রতি গড় উৎপাদন হয়েছিল ৪ দশমিক ৬৩ মে.টন চাল।
জেলায় বোরো চাষ সফল করতে স্থানীয় কৃষি বিভাগ ইতোমধ্যে মার্চ মাসের সারের বরাদ্দ পেয়েছে । যার মধ্যে রয়েছে ইউরিয়া ৫ হাজার ২১৩ মে. টন, টিএসপি ১ হাজার ৩১৩ মে. টন, এমওপি ১ হাজার ৫শ ৮৩ মে. টন ও ডিএপি ১ হাজার ২ শ ৪৬ মে. টন। বোরো চাষে সেচ সুবিধা প্রদানের জন্য ১ হাজার ৯৫৫ টি গভীর ও ৮ হাজার ৫৯৮টি অগভীর নলকূপ চালু করা হয়েছে।
কৃষকদের মাঝে উন্নত জাতের বোরো বীজ সরবরাহ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। নিজস্ব বিক্রয় কেন্দ্রসহ জেলার ১ শ ১৪ জন বীজ ডিলারের মাধ্যম ওই বীজ বিক্রি করা হয়েছে। চলতি মৌসুমে বোরো চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শ. ম মেফতাহুল বারী।

Monday, March 16, 2020

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের জন্য আইসোলেশন ইউনিট

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের জন্য আইসোলেশন ইউনিট

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের জন্য আইসোলেশন ইউনিট খোলা হয়েছে ।
ছবিঃ নাজমুল রাজু ।