Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Sunday, March 22, 2020

আজ বিশ্ব পানি দিবস

আজ বিশ্ব পানি দিবস

নাসিম আহমেদ , জয়পুরহাট প্রতিনিধি 

আজ ২২ মার্চ, বিশ্ব পানি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পানি ও জলবায়ু পরিবর্তন’। বিশ্ব পানি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতিবছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৯৯২ সালে ব্রাজিলের রিও’তে এই প্রস্তাব গ্রহণ করা হয়। সেখানে পানি সম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয়।
১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এবং তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।

Friday, March 20, 2020

স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস সাইট চালু করেছে গুগল

স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস সাইট চালু করেছে গুগল

সোশ্যাল মিডিয়া

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাস এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তবে এই রোগের কোনো প্রতিষেধক বা টিকা এখনও আবিষ্কৃত হয়নি।
এবার করোনা মোকাবেলায় একটি স্বাস্থ্য পরীক্ষার সাইট লঞ্চিং করেছে মার্কিন টেক জায়ান্ট গুগল।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান পরিস্থিতি মোকাবেলায় গুগল কর্তৃক একটি সাইট তৈরির ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, আমেরিকানদের করোনা সংক্রান্ত প্রয়োজনীয় পরিষেবা দিতে সাইটটি চালু করা হয়েছে। এই সাইটের মাধ্যমে নাগরিকরা জানতে পারবে তাদের করোনা টেস্ট করা উচিত কিনা।
গুগলের আওতাধীন কোম্পানি ভেরিলি এই করোনাভাইরাস সাইট নিয়ে কাজ করছে। এই পাইলট প্রকল্পটি নির্দিষ্ট পরিসরে শুধু উপকূলীয় এলাকায় পরিচালনা করা হবে।

সোমবার গুগল কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তিতে জানায়, স্বাস্থ্য পরীক্ষার জন্য দুটি সাইট চালু করা হয়েছে। তবে কেবল স্থানীয়করণের মধ্যে করোনা টেস্ট ফিচারটি সীমিত থাকবে।
এই সাইট থেকে জানা যাবে করোনা সংক্রান্ত অনেক তথ্য ও নির্দেশনা। এ ছাড়া নির্দিষ্ট অঞ্চলের ইউজাররা জানতে পারবেন তার কোনো পরীক্ষার প্রয়োজন আছে কিনা। নিকটবর্তী সুবিধাজনক স্থানে তাকে পরীক্ষার তথ্য দেয়া হবে।
ভেরিলি কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক পর্যায়ে এখনও এই সাইটের উন্নয়নের কাজ চলছে, যা সময়ের সঙ্গে আরও বিস্তৃত করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও জানান, ১৬ মার্চ থেকে উপকূলীয় এলাকায় করোনাভাইরাস স্ক্রিনিংয়ের পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হবে, যা সরকারি-বেসরকারি যৌথ ভিত্তিতে পরিচালিত হতে পারে।

Sunday, March 15, 2020

এবার করোনায় আক্রান্ত হলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

এবার করোনায় আক্রান্ত হলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

এবার করোনায় আক্রান্ত হলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী


 প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  
প্রাণঘাতী করোনাভাইরাসে এবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ আক্রান্ত হয়েছেন। শনিবার স্পেনের সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়ায় পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর প্রধানমন্ত্রীর আশপাশে চলাফেরা করা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, তারাও করোনায় আক্রান্ত। বেগোনা গোমেজ বর্তমানে মনক্লোয়াতেই আছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করছেন তিনি।
এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন শঙ্কায় স্বেচ্ছায় আইসোলেশনে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। কিন্তু আইসোলেশনে যাওয়ার পরপরই ট্রুডোর স্ত্রী সোফির শরীরে করোনা শনাক্ত করা হয়। তবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শরীরের এখনো করোনাভাইরাসের সংক্রমণ ঘটেনি। এছাড়া তার স্ত্রী সোভি করোনায় আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল। শারীরিক অবস্থা অতটা গুরুতর নয়। তারা দুজনই এখন ১৪ দিনের আইসোলেশনে রয়েছেন।
স্পেনে এখন পর্যন্ত ৬ হাজার ৩৯১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এতে দেশটিতে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রে সানচেজ এ সংকট মোকাবিলার জন্য এরই মধ্যে স্টেট অব এলার্ট জারি করেন। তবে পরিস্থিতি বিবেচনায় সোমবার থেকে দেশটি লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করতে যাচ্ছেন পেদ্রে সানচেজ।
সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এক লাখ ৫৬ হাজার ৪৩৮ জন আক্রান্ত হয়েছে। আর এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩১ জনে।