Showing posts with label জয়পুরহাটের খবর. Show all posts
Showing posts with label জয়পুরহাটের খবর. Show all posts

Friday, April 3, 2020

জয়পুরহাটে প্রতিবন্ধী সংগঠনের খেটে খাওয়া দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জয়পুরহাটে প্রতিবন্ধী সংগঠনের খেটে খাওয়া দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


জয়পুরহাটে প্রতিবন্ধী সংগঠনের খেটে খাওয়া দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা।  বুধবার দুপুরে মাতৃভূমি অটিজম একাডেমি হল রুমে এ সব খাদ্য সামগ্রী (চাল, আটা,ডাল, আলু, তেল) বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলেদেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এসময় জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান, করোনা যুদ্ধে আমরা সমন্বয়কারী তিতাস মোস্তফা, সাংবাদিক আব্দুল আলীম মন্ডল, লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি জাকারিয়া হোসেন শিমুল উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন, ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন।

Wednesday, March 25, 2020

জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বাড়াতে নিজেই মাইক ধরলেন ইউএনও

জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বাড়াতে নিজেই মাইক ধরলেন ইউএনও


জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে নিজেই মাইক ধরলেন ইউএনও মিল্টন চন্দ্র রায়। সদর উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে লোকসমাগম কমাতে তার এই উদ্যোগ প্রশংশিত হয়েছে।
ইউএনও বলেন, গ্রামাঞ্চলের হাট বাজারগুলোতে এখনো ব্যাপকহারে লোক সমাগম লক্ষ্য করা যাচ্ছে। লোক সমাগম কমাতে এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচ পালন করা হচ্ছে।
সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, ইতোমধ্যে স্থানীয় ভাবে সংগৃহীত ১০ লাখ টাকার পিপিই সামগ্রী ক্রয় করা হয়েছে। করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানের সময় নিজেদের কি ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা (পিপিই) গ্রহণ করা দরকার সে বিষয়ে স্থানীয় চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের রোববার থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
অপরদিকে, হোম কোয়ারেন্টাইন না মানার কারণে ব্রুনাই থেকে আসা সদর উপজেলার ভাদসা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সবুজ হোসেনের ৫ হাজার ও দেব্রাইল গ্রামের ওবায়দুলকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোনাববর হোসেন।
জেলায় মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ১৪৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা রয়েছে। যা গত ২৪ ঘন্টায় ৫০ জন বৃদ্ধি পেয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।
সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, জেলার পাঁচ উপজেলায় সোমবার সকাল পর্যন্ত বিদেশ থেকে আসা ১৪৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে একজন রয়েছেন আক্কেলপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে।
এদিকে, হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় এ পর্যন্ত ১৩ জনকে মুক্ত ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
করোনা ভাইরাস মোকাবেলায় স্থানীয় গরুর হাট, যত্রতত্র থাকা চায়ের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

Sunday, March 15, 2020

জয়পুরহাটে আক্কেলপুর ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

জয়পুরহাট
 প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় ও আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই মোঃ ফজলুল হক এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর পুরাতন বাজার এর মোঃ টফি এর বসত বাড়ি নিজ ঘরের খাটের নিচে দুইটি ব্যাগের ভেতর মোট ৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে আক্কেলপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত- মোঃ টফি(৪৮), পিতা- মৃত রমজান আলী, গ্রাম- আক্কেলপুর পুরাতন বাজার, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট।

পাঁচবিবিতে শতরূপা সাহিত্য পরিষদ (শসাপ) এর লাইব্রেরী উদ্বোধন

জয়পুরহাট
 প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে গত শুক্রবার  সকালে ঘটিকায় বুধইল গ্রামে শতরূপা সাহিত্য পরিষদ (শসাপ) এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়েছে।
"প্রতিভা অন্বেষণে শতরূপা" শ্লোগানকে প্রতিপাদ্য করে শতরূপা সাহিত্য পরিষদ বাংলাদেশের সাহিত্যের উপর কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি জেলায় শতরূপা কর্তৃপক্ষ একটা করে শতরূপা সাহিত্য লাইব্রেরি করার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলায় এই গ্রন্থাগারের উদ্বোধন করা হল। 
কবি জয়নুল আবেদীন মাহমুদের সঞ্চালনায় বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম বেনু। ঢাকা থেকে উপস্থিত ছিলেন, শতরূপা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সফল সংগঠক মোঃ সোহাগ। 
কেন্দ্রীয় কমিটির দুই বারের সফল সভাপতি কবি মোঃ রুস্তম আলী,শতরূপা পরিচালনা কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় কমিটির সফল সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ,কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি কবি আকাশ হামিদ (সামাদ)।
জয়পুরহাট থেকে যোগ দিয়েছিলেন, শতরূপা পরিচালনা কমিটির সদস্য ও বর্তমান সময়ের সাড়া জাগানো কবি মোশারফ মুন্না,কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক রফিকা খানম, কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশীদ।
স্থানীয় কবি সাহিত্যিকদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মানবতার দেওয়ালের উদ্যোক্তা ও সংগঠক দেওয়ান রাসেল,কবি ওহাব মন্ডল,কবি তোয়াবুর রহমান তোয়া ও সাজেদুল ইসলাম টিটু। উল্লেখ্য,শতরূপা সাহিত্য পরিষদের পক্ষ থেকে প্রায় লক্ষাধিক টাকার বই উদ্বোধনী পাঠাগারে প্রদান করেন শতরূপা কর্তৃপক্ষ।

পাঁচবিবির প্রতিবন্ধী-অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন

 জয়পুরহাট
 প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  
পাঁচবিবি উপজেলার সুনাম ধন্য প্রতিবন্ধীদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বাগজানা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় (সুইড বাংলাদেশ অনুমোদিত) পরিদর্শনে আসেন রংপুর বিভাগীয় হিসাব রক্ষন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বাগজানা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক  বিদ্যালয়টি পরিদর্শনে আসেন বিদ্যালয়টির পৃষ্ঠপোষক রংপুর বিভাগীয় অর্থ নিয়ন্ত্রক কর্মকর্তা আমিনুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম (হিসাব রক্ষন কর্মকর্তা- দিনাজপুর জেলা), মোঃ মাসুদ রানা (অডিট এন্ড একাউন্টস- রংপুর), মোঃ রবিউল ইসলাম সোহাগ (ভাইস চেয়ারম্যান - এস এস ফুড এন্ড বেভারেজ কোম্পানি প্রাইভেট লিঃ দিনাজপুর), মোঃ রবিউল ইসলাম (উপজেলা একাউন্টস অফিসার- বিরামপুর-দিনাজপুর), বাগজানা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, মোঃ লুৎফর রহমান, নিখিল চন্দ্র দাস (শিক্ষক ঢাকা-দক্ষিন নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়), বাগজানা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাবু দুলাল অধিকারী, বিদ্যালয়ের নির্বাহী সচিব বাবু দীপঙ্কর অধিকারী (রিপন) সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীগণ।
পরিশেষে পরিদর্শকগণ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ পরিদর্শন ও প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের হাতে চকলেট তুলে দিয়ে কুশল বিনিময় করেন এবং গ্রপ ছবিতে মিলিত হন।

জয়পুরহাটে নারী মাদক ব্যবসায়ীসহ তিনজন আটক

জয়পুরহাট
 প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  

জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানার ভিমপুর বাসস্ট্যান্ড এর সামনে হতে ২০০ পিচ ইয়াবাসহ ১। মোছাঃ সেলিনা(২৫), স্বামী-মোঃ শাহাবুল, ২। মোছাঃ বুলবুলি(৪৫), স্বামী-মোঃ হাসেন আলী, উভয়সাং- উত্তর গোপালপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে আটক করেন।
পৃথক অভিযানে জয়পুরহাট সদর থানার এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জয়পুরহাট থানাধীন পুরানাপৈল গ্রামে হিচমী বাইপাস টু হিলিগামী পাকা রাস্তার উপর হতে ৫৫ পিচ ইয়াবাসহ মোঃ আফজাল হোসেন (৪১), পিতা-মৃত আব্দুর রহমান, গ্রাম-পূর্ব পারুলিয়া , থানা ও জেলা-জয়পুরহাটকে আটক করেন।

জয়পুরহাটে সিঙ্গাপুর ফেরত যুবক হোম কোয়ারেন্টাইনে

জয়পুরহাট

 প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  

14

জয়পুরহাটের আক্কেলপুরে সিঙ্গাপুরফেরত এক যুবককে (২৫) শনিবার রাত থেকে হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশাম আগরওয়ালা শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই যুবক গত শুক্রবার রাত সাড়ে ১১টায় শাহজালাল বিমানবন্দরে নামেন। পরে নীলসাগর এক্সপ্রেক্সে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আক্কেলপুর রেলস্টেশনে নামেন। এরপর তিনি কাজ শেষ করে নওগাঁর বদলগাছি উপজেলার খাদাইল গ্রামে তার নানার বাড়ি যান। পরে বিকেলে তিনি আক্কেলপুর পৌর সদরের শ্রীকৃষ্টপুর গ্রামে আসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশাম আগরওয়ালা বলেন, শনিবার রাতেই সিঙ্গাপুরফেরত ওই যুবকের বাড়ি গিয়েছিলাম। পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। আমরা তাকে হোম কেয়ারেন্টাইনে রেখেছি।
মুঠোফোনে ওই যুবক বলেন, সিঙ্গাপুরে আমার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। দেশে আসার পর বিমানবন্দরেও স্বাস্থ্য পরীক্ষা করেছে। এখন নিজ বাড়িতে আছি। শনিবার রাতে চিকিৎসকের একটি দল বাড়িতে এসে আমাকে ১৪ দিন একা থাকার নির্দেশনা দিয়েছে।
জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, জয়পুরহাট জেলায় এ পর্যন্ত বিদেশ থেকে আসা চার ব্যক্তিকে হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

প্রবাসীদের উদ্দেশ্যে হুইপ স্বপনের বার্তা

জয়পুরহাট
 প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  
18
প্রবাস থেকে যারা এসেছেন বা আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে জাতীয় সংসদে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার ফেসবুক পোস্টের মাধ্যেমে তিনি এ অনুরোধ জানান। নিচে হুইপ স্বপনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
যে সম্মানিত বাঙালিরা প্রবাসে বসবাস করেন। চাকুরি বা ব্যবসা করে নিজেদের জীবন চালান এবং কষ্টার্জিত অর্থ দেশে প্রেরণ করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন, অবশ্যই তাদের আমরা সম্মান করি, অভিবাদন জানাই।
বিশ্বে যখন করোনা ভয়াল ছোবল হেনেছে তখন প্রবাসে থাকা এই বাঙালিদের দেশে প্রবেশ করতে বাঁধা দেওয়া উচিত নয়। কারন তারা আমাদের দেশের সন্তান, প্রবাসে থেকে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। যেকোন সময় দেশে ফেরত আসা তাদের নাগরিক অধিকার।
কিন্তু এই ভয়াবহতার দিনে আপনাদের পরম ধৈর্য ধারণের জন্য অনুরোধ করছি। আপনারা বিদেশে আইন মানেন, সিস্টেম মানেন, সরকারি নির্দেশ মানেন। দেশে বসবাসকারীদের চেয়ে অনেক বেশী শৃঙ্খলা মানেন। আপনিই করোনা বহন করে আনছেন – বিষয়টি এমন নয়। আবার আপনার-আমার শরীরে করোনার উপস্থিতি নেই এমন শিওরিটিও নাই।
আমাদের দেশটি চরম ঘনবসতিপূর্ণ এবং অর্থনৈতিক অবস্থা খুব বেশী ভাল নয়। কেবল মধ্যম আয়ের দেশের তালিকায় অভিষেক ঘটেছে। এমনিতেই করোনার প্রভাবে ক্রেতাশূণ্য বিশ্ববাজারে আমাদের প্রধান রপ্তানীখাত গার্মেন্টস নিয়ে আমরা চিন্তিত। ওপরন্তু ঘন বসতির এই দেশে করোনার বিস্তার ঘটলে সার্বিক পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কস্টকর হবে।
আপনারা যারা প্রবাস থেকে আসছেন নিঃসন্দেহে আপনারা দেশপ্রেমিক। আমি বিভিন্ন দেশ ভ্রমণকালে আপনাদের চোখে-মুখে-হৃদয়ে দেশের জন্য আকূতি দেখেছি, অনুভব করেছি।
অনূগ্রহপূর্বক দেশ ও মানুষের বৃহত্তর স্বার্থে করোনা প্রবণ এলাকা থেকে দেশে আসলে কোয়ারান্টাইনের পদ্ধতিটুকু মেনে নিন। আপনার নিজের দেশ ও আপনার স্বজনদের রক্ষা করতে এইটুকু কষ্ট মেনে নিন। আমরা সবাই আপনাদের ভালবাসি, সম্মান করি।

আইইডিসিআর

বিদেশফেরতরা ১৪ দিন ঘরে না থাকলে আইনি ব্যবস্থা

জয়পুরহাট
 প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  
বিদেশ থেকে ফিরে আসা সবাইকেই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, বিদেশফেরতরা ১৪ দিন ঘরে থাকুন। আমরা অনেক ক্ষেত্রে দেখছি সরকারের সহানুভূতিশীল পদক্ষেপ তারা মানছেন না। সেক্ষেত্রে আমরা সংক্রামক ব্যাধি আইন প্রয়োগ করতে পারি। 
শুক্রবার সকালে আইইডিসিআরের অডিটোরিয়ামে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 
এ সময় ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। অন্য একজন বাড়িতে সমস্যার কারণে যেতে পারছেন না। এছাড়া বাকি একজনের এখনো করোনাভাইরাস নেগেটিভ আসেনি।
করোনা প্রতিরোধের পরামর্শ তুলে ধরে তিনি বলেন, নিয়মিত দুই হাত ধোবেন। আক্রান্তদের এড়িয়ে চলুন, হাত মেলাবেন না। জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ থেকে দূরে থাকুন। প্রয়োজন না হলে সমাবেশ থেকে বিরত থাকুন।
বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রীদের উদ্দেশে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে সৌদির পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ থেকে যেসব প্রবাসীরা সৌদি আরবে যেতে চান তাদের কোনো ধরনের স্বাস্থ্য সনদ প্রয়োজন নেই।
তবে সৌদি আরবের দূতাবাস থেকে আমাদের জানানো হয়েছে, যারা এখন সৌদি আরবে যেতে চান, তারা যেন সরাসরি ফ্লাইটে সৌদি আরব যান। তাই সৌদি যাওয়ার উদ্দেশে অপেক্ষমাণ প্রবাসীদের বলবো, আপনারা ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে সৌদি আরব যান। কোনোভাবে ট্রানজিট বা অন্য দেশে হয়ে যায়, এমন ফ্লাইটে যাবেন না। আর তা না করলে আপনাদের সমস্যা হতে পারে।
তিনি আরো বলেন, এরইমধ্যে কুয়েত ও কাতার তাদের বিমান সেবা বন্ধ করে দিয়েছে। তাই সৌদি আরব সরাসরি ফ্লাইটে তাদের দেশে যাওয়ার জন্য বলছেন। আর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে আমাদের কথা হয়েছে। ফ্লাইট বন্ধ বা করোনাভাইরাসের জন্য ভিসা বা ওয়ার্ক পারমিট থাকার পরেও যারা যেতে পারছেন না, তাদের ভিসা বা ওয়ার্ক পারমিট মেয়াদ বাড়ানো হবে বলেও দেশগুলো জানিয়েছে।
এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, ইউনিসেফের প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

করোনা: সার্কভুক্ত দেশের ভিডিও কনফারেন্সে যোগ দেবে বাংলাদেশ

জয়পুরহাট
 প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, দক্ষিণ এশিয়ায় করোনার হুমকি মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্কভুক্ত দেশের নেতাদের একসঙ্গে ভিডিও কনফারেন্সে বসার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ ওই কনফারেন্সে যোগ দেবে। 
শুক্রবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে এক বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। সন্ধ্যায় আবদুল মোমেনের বাসভবনে বৈঠক করেন রীভা গাঙ্গুলি দাশ। বৈঠকে ভারতীয় হাইকমিশনার করোনাভাইরাস ইস্যুতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের ভিডিও কনফারেন্সে বসার প্রস্তাব নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে আবদুল মোমেন সংবাদমাধ্যমকে জানান, করোনাভাইরাস সার্কভুক্ত সব রাষ্ট্রের জন্য সমান চ্যালেঞ্জ। আমরা ভারতের উদ্যোগে ভিডিও কনফারেন্সে যোগ দিতে আগ্রহী। এটা নিয়ে আমাদের আপত্তি নেই।
সার্কের সব সদস্য রাষ্ট্র বিশেষ করে পাকিস্তান এবং আফগানিস্তানও এ কনফারেন্সে যোগ দেবে বলে প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে শুক্রবার করোনাভাইরাস ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী সার্কভুক্ত সব দেশের রাজনৈতিক নেতাদের ভিডিও কনফারেন্সে বসার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের বাসভবনে বৈঠক করেন।