Sunday, March 15, 2020

ভোক্তার অধিকার সমুন্নত রাখতে আইন গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

জয়পুরহাট

 প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিয়মিত বাজার তদারকির মাধ্যমে দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অগ্রণী ভূমিকা পালন করছে। রোববার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে শনিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার-সুরক্ষিত ভোক্তা-অধিকার।’
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার আগের মেয়াদে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ প্রণয়ন করেছে, যা দেশের ভোক্তা সাধারণের অধিকার সমুন্নত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আইন দেশের ভোক্তা সাধারণের অধিকার লঙ্ঘনজনিত অভিযোগ নিষ্পত্তি করতে সাহায্য করছে এবং জনগণ এর সুফল পেতে শুরু করেছে।’
ভোক্তা স্বার্থ সংরক্ষণে প্রণীত আইনটি সময়োপযোগী ও কার্যকর হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে জানিয়ে তিনি বলেন, ভোক্তা স্বার্থ সমুন্নত রাখতে অভিযান পরিচালনার মাধ্যমে নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ওষুধ, ধার্যকৃত মূল্যের অধিক কোনো পণ্য বা সেবা বিক্রয় এবং পরিমাপে কম দেয়ার মতো ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ভোক্তা অধিকারকে আমাদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণের সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা যথাযথ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো।’
তিনি বলেন, এ দিবসেই ‘ভোক্তা বাতায়ন’ শিরোনামে হটলাইন সার্ভিস চালুর মাধ্যমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপনে বহুমাত্রিকতা যোগ হবে।
প্রধানমন্ত্রী বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২০ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্বের সব ভোক্তা সাধারণকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।
করোনাভাইরাস নিয়ে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স আজ

করোনাভাইরাস নিয়ে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স আজ

করোনাভাইরাস নিয়ে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স আজ

 জয়পুরহাট
 প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সদস্য দেশগুলো ‘করোনাভাইরাস মোকাবিলায় একটি দৃঢ় কৌশল প্রণয়নের’ লক্ষ্যে আজ ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। শনিবার হিন্দুস্তান টাইমস জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস মোকাবিলায় একটি কৌশল প্রণয়নের লক্ষ্যে সার্ক নেতারা রোববার অনুষ্ঠেয় কনফারেন্সে যোগ দেবেন।
গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী প্রস্তাব দেন, বাংলাদেশসহ সবগুলো সার্ক সদস্য দেশ এতে সাড়া দিয়েছে। সবশেষে সাড়া দেয় পাকিস্তান। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় করোনাভাইরাস মোকাবিলায় দৃঢ় কৌশল অবলম্বনের জন্য সার্ক নেতাদের প্রতি আহ্বান জানান। 
তিনি বলেন, আমি প্রস্তাব করতে চাই, সার্ক দেশগুলোর নেতারা করোনাভাইরাস মোকাবিলায় দৃঢ় কৌশল অবলম্বন করবে। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নাগরিকদের সুস্থ রাখার উপায় নিয়ে আলোচনা করতে পারি।
মোদি বলেন, এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে একসঙ্গে আমরা বিশ্বের কাছে একটি উদাহরণ স্থাপন করতে পারি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার প্রেক্ষাপটে আমরা একটি স্বাস্থ্যকর গ্রহের জন্য অবদান রাখতে পারি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ও জনগণ বিভিন্ন পর্যায়ে তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়া বিশ্বের অধিকাংশ জনসংখ্যার আবাসস্থল, এই জনগোষ্ঠীর সুস্থতা নিশ্চিত করার জন্য আমাদের প্রয়াস চালাতে হবে।
মোদির এই টুইটের কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ এশিয়ার চার দেশ- নেপাল, ভুটান, শ্রীলংকা ও মালদ্বীপের নেতারা এ প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। এরইমধ্যে করোনা ১২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সংক্রমিত হয়েছে এক লাখ ৩৪ হাজার ৩শ’ জন।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা এক টুইট বার্তায় বলেন, তার দেশ সার্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। শ্রীলংকার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকশে বলেন, তার দেশ এই আলোচনায় যোগ দিতে এবং এর বিস্তার রোধে লড়াই ও অভিজ্ঞতা বিনিময়ে সর্বোত্তম অনুশীলনের জন্য কাজ করতে আগ্রহী।
শুক্রবার মধ্যরাতের পর পাকিস্তান জানায়, প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা জাফর মির্জা প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

Sunday, January 12, 2020

পুরান ঢাকায় সমাবর্তন আয়োজন ছিল চ্যালেঞ্জের : জবি উপাচার্য

পুরান ঢাকায় সমাবর্তন আয়োজন ছিল চ্যালেঞ্জের : জবি উপাচার্য

পুরান ঢাকায় সমাবর্তন আয়োজন ছিল চ্যালেঞ্জের : জবি উপাচার্য


পুরান ঢাকায় সমাবর্তন আয়োজন করা চ্যালেঞ্জের ছিল বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। একই সঙ্গে এত বড় আয়োজনে সহযোগিতা করায় পুরান ঢাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
উপাচার্য বলেন, আমাদের জায়গা ছিল না, অভিজ্ঞতা ছিল না, প্রায় ১৯ হাজার গ্রাজুয়েটের সমাবর্তন দেয়া ছিল বিশাল এক চ্যালেঞ্জের ব্যাপার। তাছাড়া পুরান ঢাকার মত ঘনবসতিপূর্ণ এলাকায় আয়োজনের কারণে এটা আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। পরবর্তীতে আমরা নিয়মিত সমাবর্তন আয়োজন করব।
পুরান ঢাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি মনে করি যে, ভালোভাবেই এত বড় আয়োজন সম্পন্ন হয়েছে। পুরান ঢাকার মানুষ যে রাজি হয়েছে, তাদের দোকানপাট বন্ধ করে দিতে হয়েছে। সবাইকে কৃতজ্ঞতা, সবাইকে ধন্যবাদ।
শনিবার (১১ জানুয়ারি) জবির কেন্দ্রীয় খেলার মাঠ গেন্ডারিয়ার ধুপখোলায় এক সাথে ১৯ হাজার গ্রাজুয়েট সমাবর্তন গ্রহণ করেন। যাদের মধ্যে স্নাতক ১১ হাজার ৮৭৭ জন, স্নাতকোত্তর ৪ হাজার ৮২৯ জন, এমফিল ১১ জন, পিএইচডি ৬ জন এবং সান্ধ্যকালীন ১ হাজার ৫৭৪ জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে গ্রাজুয়েটদের উদ্দেশ্য বক্তব্য রাখেন এমিরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক।
বিস্তারিত জানতে জয়েন করুন : https://www.facebook.com/groups/Joypurhatanandfamily
ওমানের সুলতানের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

ওমানের সুলতানের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

ওমানের সুলতানের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক


ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ইন্তেকালে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
আগামীকাল সোমবার (১৩ জানুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে রোববার (১২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে- বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ইন্তেকালে আগামী ১৩ জানুয়ারি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।
‘এ উপলক্ষে সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’
সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের রুহের মাগফেরাতের জন্য সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘদিন ক্যান্সারে ভুগে গত ১০ জানুয়ারি সন্ধ্যায় মৃত্যুবরণ করেন সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। তার বয়স হয়েছিল ৭৯ বছর। আরব বিশ্বের কোনো দেশে সবচেয়ে বেশি দিন রাজত্ব করা শাসক ছিলেন তিনি।
সুলতান কাবুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা
বিস্তারিত জানতে জয়েন করুন : https://www.facebook.com/groups/Joypurhatanandfamily

সেনাবাহিনীতে এসএসসি পাসে সৈনিক পদে চাকরি

সেনাবাহিনীতে এসএসসি পাসে সৈনিক পদে চাকরি

সেনাবাহিনীতে এসএসসি পাসে সৈনিক পদে চাকরি

সেনাবাহিনীতে এসএসসি পাসে সৈনিক পদে চাকরি
বাংলাদেশ সেনাবাহিনীতে ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: সৈনিক
ট্রেডের নাম: টেকনিক্যাল ট্রেড-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৪ জানুয়ারি ২০২১ তারিখে ১৭-২১ বছর
জীবন বীমা কর্পোরেশনে ৫৪০ জনের চাকরি

জীবন বীমা কর্পোরেশনে ৫৪০ জনের চাকরি

জীবন বীমা কর্পোরেশনে ৫৪০ জনের চাকরি   

দেশের একমাত্র রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনে ০৩টি পদে ৫৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জীবন বীমা কর্পোরেশন
পদের বিবরণ
jibon-bima-in
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আবেদনের নিয়ম: আগ্রহীরা jbc.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ১০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: আবেদনের জন্য টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-২ নং পদের জন্য ১১২ টাকা, ৩ নং পদের জন্য ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
বিস্তারিত জানতে জয়েন করুন https://www.facebook.com/groups/Joypurhatanandfamily
১৩৯ জনকে চাকরি দিচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

১৩৯ জনকে চাকরি দিচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

      ১৩৯ জনকে চাকরি দিচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড


বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতিতে ০৩টি পদে ১৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
সমিতির নাম: পল্লী বিদ্যুৎ সমিতি
পদের বিবরণ
breb-in
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
মেয়াদ: ০১ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আবেদনের নিয়ম: আগ্রহীরা brebhr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি (১০০ কেবি) ও ৩০০-৮০ (৬০ কেবি) সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: আবেদনের জন্য টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-২ নং পদের জন্য ২২৩ টাকা, ৩ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের সময়: ০৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে জয়েন করুন : https://www.facebook.com/groups/Joypurhatanandfamily

Wednesday, September 25, 2019

প্রশাসনেও আসছে ‘শুদ্ধি’ অভিযান

প্রশাসনেও আসছে ‘শুদ্ধি’ অভিযান

   প্রশাসনেও আসছে ‘শুদ্ধি’ অভিযান

 

নিজস্ব প্রতিবেদক


বিভিন্ন ক্ষেত্রে শুদ্ধি অভিযান শুরু করেছে সরকার। টেন্ডারবাজি, জুয়া, দুর্নীতির সঙ্গে জড়িত ক্ষমতাসীন দলের নেতারা গ্রেফতার হচ্ছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই শুদ্ধি অভিযান আরও বিস্তৃত হবে।
সরকারের চলমান শুদ্ধি অভিযান জনপ্রশাসনেও আসছে, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।


Tuesday, September 17, 2019

নকল বিদেশি ওষুধ : দুই প্রতিষ্ঠানকে জরিমানা ৪০ লাখ টাকা

নকল বিদেশি ওষুধ : দুই প্রতিষ্ঠানকে জরিমানা ৪০ লাখ টাকা

নকল বিদেশি ওষুধ : দুই প্রতিষ্ঠানকে জরিমানা ৪০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
joypurhat online news 24.com 

বিদেশি বিভিন্ন কোম্পানির ওষুধ নকল, উৎপাদন ও বাজারজাত করায় রাজধানীর হাতিরপুলে সিলভেন ট্রেডিং এবং টোটাল ফার্মা নামক দুটি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় মঙ্গলবার দুপুর এ অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জাগো নিউজকে বলেন, বিদেশি বিভিন্ন কোম্পানির ওষুধ নকল ও অনুমোদন ছাড়া বাজারজাত করা আইনত অপরাধ। কিন্তু সিলভেন ট্রেডিং এবং টোটাল ফার্মা সেই অবৈধ কাজটিই করে আসছিল। প্রতিষ্ঠান দুটি মিডফোর্ডে অবৈধভাবে বিদেশি ওষুধ নকল করে নিয়ে আসে। এরপর হাতিরপুলে নিজস্ব কার্যালয়ে প্যাকেজিং ও মোড়কজাত করে আসছিল।
জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে থাইল্যান্ডের ওষুধ প্রফিমিয়া, আমেরিকার ট্যাবলেট বিসতা, ম্যাক্স ডি, ক্যাপসুল ভিটাল-ই প্লাস, ইস্তাম্বুলের ক্রিম বেটাসেলিক, ইলোকন, ডিফরিন ও হংকং এর শ্যাম্পুসহ ১৪ রকমের পাঁচ কোটি টাকা মূল্যের ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের মধ্যে কোনোটার লেভেল ছিল না। কোনটির আবার শুধু লেভেল ছিল।
ধানমন্ডি এলিফেন্ট রোডের ১৮৫ রোজ ডিউ প্লাজাস্থ সিলভেন ট্রেডিং কোং এর মো. জাহাঙ্গীর আলমকে ২ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা এবং কর্মচারী মো. নুরুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
অন্যদিকে একই ভবনের টোটাল ফার্মা ও টোটাল হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যাল এর মালিক এসএম হোসেন এবং ম্যানেজার এডমিন রফিকুল ইসলাম ভূইয়াকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে অনুপস্থিত এরিস্টোক্রাট কেয়ারের মালিক মো. গোলাম মোস্তফার বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে।
সারওয়ার আলম বলেন, বিদেশি ব্র্যান্ডের ওষুধ হিসেবে বাজারে বিক্রি করলেও ওইসব নকল ওষুধের নেই কোনো গুণগত মান। ভোক্তারা এই ধরনের প্রতারণামূলক ওষুধ ক্রয়ে প্রতারিত হচ্ছেন। অসুস্থদের চিকিৎসায় কোনো কাজে আসছে না।
রাখাইনে ৬ লাখ রোহিঙ্গা গণহত্যার চরম ঝুঁকিতে : জাতিসংঘ

রাখাইনে ৬ লাখ রোহিঙ্গা গণহত্যার চরম ঝুঁকিতে : জাতিসংঘ

রাখাইনে ৬ লাখ রোহিঙ্গা গণহত্যার চরম ঝুঁকিতে : জাতিসংঘ

মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনো ছয় লাখের মতো রোহিঙ্গা মুসলিম গণহত্যার চরম ঝুঁকিতে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটির তদন্তকারী একটি মিশন গতকাল সোমবার এক প্রতিবেদনে তাদের এ আশঙ্কার কথা জানিয়েছেন।
জাতিসংঘের তদন্তকারী দল বলছে, বর্তমানে মিয়ানমারের যে পরিস্থিতি, তাতে বিতাড়িত হওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসনের বিষয়টি অসম্ভবই হয়ে আছে। জাতিসংঘের ওই ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন যে চূড়ান্ত প্রতিবেদনে তৈরি করেছে তা মঙ্গলবার জেনেভায় উপস্থাপন করার কথা রয়েছে।
রোহিঙ্গা নিধন অভিযান নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গত বছর একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে ২০১৭ সালে রাখাইনে পরিচালিত দেশটির সেনাবাহিনীর নিধন অভিযানকে গণহত্যা বলে উল্লেখ করে সেনাপ্রধানসহ দেশটির সামরিক কর্মকর্তাদের বিচারের আহ্বান জানায়।
জাতিসংঘের ওই তিন সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের চেয়ারম্যান মারজুকি দারুশম্যান গত বছরের প্রতিবেদনের কথা উল্লেখ করেন। যেখানে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়।
মিশনের চেয়ারম্যান মারজুকি দারুশম্যান বলেন, রাখাইনে দেশটির সেনাবাহিনীর একই রকম অপরাধী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের নিধন অভিযান শুরু করে সেনাবাহিনী। তারপর প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা।
মারজুকি দারুশম্যান বলেন, ‘আমরা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও গণহত্যা চালানোর মতো সব অভিপ্রায়ের প্রমাণ পেয়েছি। যুগ যুগ ধরে তারা (মিয়ানমারের নিরাপত্তাবাহিনী) পাশবিক এই অপরাধ করে এলেও তাদের কোনো বিচার হচ্ছে না।’
মিয়ানমার সেনাবাহিনী ও তাদের সহযোগী হিসেবে স্থানীয় উগ্রপন্থী রাখাইন বৌদ্ধরা রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন, তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়। বাংলাদেশে এখন মোট রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১১ লাখ ৫০ হাজারেরও বেশি।

Tuesday, August 6, 2019

রাজধানীর প্রায় সমসংখ্যক ডেঙ্গু রোগী বিভাগীয় শহরেও!

রাজধানীর প্রায় সমসংখ্যক ডেঙ্গু রোগী বিভাগীয় শহরেও!

রাজধানীর প্রায় সমসংখ্যক ডেঙ্গু রোগী বিভাগীয় শহরেও!


মাত্র মাস কয়েক আগেও এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বর বলতে রাজধানীকেন্দ্রিক রোগ বলে মনে করা হতো। কিন্তু বর্তমানে এ রোগটি আর শহরকেন্দ্রিক নেই। রাজধানী ঢাকার বাইরে ঢাকা বিভাগসহ অন্যান্য বিভাগীয় শহরে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ঢাকার বাইরের হাসপাতালে প্রতিদিনই অসংখ্য ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের গত ৭ দিনের প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে প্রায় প্রতিদিনই ঢাকার বাইরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
গত ৩০ জুলাই থেকে ৫ আগস্ট (সোমবার) পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে যথাক্রমে ১০৪৭, ৯৬০, ১১৩১, ৯৫৮, ৯৯৫, ১০৫৩ ও ১১৫৯ জন।
একই সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে যথাক্রমে ৫৩৬, ৬১৮, ৫৯০, ৭০৭, ৬৮৬, ৮২১ ও ৯০৬ জন।
গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬৫ জন। মোট আক্রান্তের মধ্যে ঢাকা শহরে ১ হাজার ১৪৮ জন।
ঢাকা শহর ব্যতীত বিভিন্ন বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ৯০৬ জন। এরমধ্যে ঢাকা বিভাগে ২২১, চট্টগ্রাম বিভাগে ১৮০, খুলনা বিভাগে ১৫০, রংপুর বিভাগে ৪৭, রাজশাহী বিভাগে ১১২, বরিশাল বিভাগের ৯৯, সিলেট বিভাগে ৩৬ ও ময়মনসিংহ বিভাগে ৬১ জন রোগী ভর্তি হন।

Monday, July 15, 2019

joypurhatonlinenews24  পক্ষে থেকে জানাই অভিনন্দন সাইদুল  ইসলাম সাঈদ

joypurhatonlinenews24 পক্ষে থেকে জানাই অভিনন্দন সাইদুল ইসলাম সাঈদ

অভিনন্দন সাইদুল ইসলাম সাঈদ


joypurhatonlinenews24 পক্ষে থেকে জানাই অভিনন্দন সাইদুল ইসলাম সাঈদ ভাই নব নির্বাচিত সদস্য সচিব, বাংলাদেশ মানবিক ভলেন্টিয়ারস আক্কেলপুর উপজেলা আহবায়ক কমিটি
অভিনন্দন সাইদুল ইসলাম সাঈদ ভাই নব নির্বাচিত সদস্য সচিব, বাংলাদেশ মানবিক ভলেন্টিয়ারস আক্কেলপুর উপজেলা আহবায়ক কমিটি



Tuesday, July 9, 2019

গুজবে কান দিবেন না

গুজবে কান দিবেন না

                                                       গুজবে কান দিবেন না
                                                                                                         







কপি..www.facebook.com/Abdullahel Baki