Sunday, March 15, 2020

করোনা : সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে রিট

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ঠেকাতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। পাশাপাশি ওই রিটে সব বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্তে এবং সব বন্দরের প্রবেশমুখে মনিটরিংয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে।
করোনা : সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের আশঙ্কা

টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের আশঙ্কা

টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের আশঙ্কা

রাজধানীসহ সারাদেশে কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে ঝালকাঠি ও পিরোজপুরে নদ-নদীর পানি বেড়েছে। জোয়ারের পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া পার্বত্য জেলা বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। 
টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের আশঙ্কা

মানবতা বেচে আছে আজও এমন কিছু মানুষের হাত ধরে!

বিশেষ একটি কাজে চট্টগ্রাম গিয়েছিলাম, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এর পাশে একটা চায়ের দোকানে বসে সন্ধায় চা খাচ্ছিলাম, ট্রেন রাত ১১ টায়। পাশে একটা মোটামুটি ভালো খাবার হোটেল ছিল। হঠাৎ চোখ পড়লো হোটেলটির সামনে একটা বাচ্চা ছেলে সামনে দাড়িয়ে এক পলকে তাকিয়ে আছে হোটেলের ভিতরের দিকে। দেখেই বোঝা যাচ্ছিল কিছু একটা দেখছে। খুবই মায়া হতে লাগলো তাকে দেখে কিন্তু আমার কাছে তখন ট্রেনের টিকেট আর সীমিত কিছু টাকা ছাড়া কিছুই ছিলনা যে তাকে দিব।
মানবতা বেচে আছে আজও এমন কিছু মানুষের হাত ধরে!
বিশ্ব নারী দিবস স্পেশাল

‘নারীর অবস্থান পরিবর্তনে পরিশ্রম করতে হবে’

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক, ড. ফারজানা আলম। তিনি যুক্তরাজ্য থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে বর্তমানে নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে গবেষণা করছেন।
‘নারীর অবস্থান পরিবর্তনে পরিশ্রম করতে হবে’
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি ক্যামেরায় ধারণ করেছিলেন যিনি

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি ক্যামেরায় ধারণ করেছিলেন যিনি

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি ক্যামেরায় ধারণ করেছিলেন যিনি

একাত্তরের শুরুর দিকে সবাই তাকিয়ে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে। ওই সময় তার আদেশ ও দিকনির্দেশনা পাওয়াটা মোটেও সহজ ছিল না। কারণ যোগাযোগ বলতে চিঠি, খবরের কাগজ আর টেলিগ্রাম ছিল ভরসা।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি ক্যামেরায় ধারণ করেছিলেন যিনি

জুমার খুতবায় করোনা নিয়ে আলোচনার আহ্বান

 জাগ্রত জয়পুরহাট
 প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ ভাইরাস থেকে নিরাপদ থাকার বিষয়ে জুমার খুতবায় আলোচনা করার জন্য ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
প্রতিষ্ঠানটির সহকারি পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজামউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, চীন, ইতালি, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশে তিনজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এ প্রেক্ষাপটে অনেকে গুজব, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে। জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। এ পটভূমিতে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে করোনাভাইরাস থেকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো জুমার খুতবায় দেশের সব মসজিদে আলোচনা করার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে আক্রান্ত ব্যক্তির মসজিদে আগমন ও জনসমাগম পরিহার করার বিষয়টি ইসলামের দৃষ্টিতে জুমার খুতবায় তুলে ধরা এবং করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার অনুরোধ করা হলো।

পুঁজিবাজারে বেড়েছে সূচক-লেনদেন 

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ মার্চ) পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৩১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯ ও ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৭৯ ও ১৪১৩ পয়েন্টে।
ডিএসইতে এই দিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৯৪ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩২৮ কোটি টাকার।
ডিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, কমেছে ৪০টির এবং ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে বুধবার টাকার পরিমাণে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো-মুন্নু সিরামিক, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, খুলনা পাওয়ার, লাফার্জহোলসিম, অরিয়ন ইনফিউশন, অরিয়ন ফার্মা, ব্যাংক এশিয়া, কোহিনুর ও গ্রামীণফোন।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৯৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮০টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। সিএসইতে ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি টাকার।

মুজিববর্ষে এক লাখ নারী উদ্যোক্তা তৈরি করা হবে : ইন্দিরা


মুজিববর্ষে এক লাখ নতুন নারী উদ্যোক্তা তৈরি করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের (সফল নারী) সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষ সামনে রেখে দেশজুড়ে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এ উদ্যোগের অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক লাখ নতুন নারী উদ্যোক্তা তৈরি করবে।’
তিনি বলেন, ‘স্বাধীন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম নারী মুক্তি ও নারী-পুরুষের সমতার কথা ভেবেছেন। এর প্রতিফলন দেখতে পাই বাহাত্তরের সংবিধানে। যেখানে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি নারী-পুরুষের সমতার কথাও বলা আছে। বাল্যবিবাহ নারী অগ্রগতির পথে বাঁধা। এটি শুধু আমাদের দেশের জন্যই নয়, বিশ্বের অনেক দেশেই এই সমস্যা রয়েছে।’
jagonews24
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে বাল্যবিবাহ রোধে মহাপরিকল্পনা নেয়া হয়েছে। আপনারা প্রশাসনে আছেন। বাল্যবিবাহ রোধে আপনাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমরা যাতে দেশকে বাল্যবিবাহ মুক্ত করতে পারি সে লক্ষ্যে সকলকে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা জানানো হয়। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে গোপালগঞ্জের ফেরদৌসী আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ঢাকার আখতারী বেগম, সফল জননী নারী হিসেবে মানিকগঞ্জের রেখা রাণী ঘোষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু ক্যাটাগরিতে ঢাকার অরনিকা মেহেরিন ঋতু এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ঢাকার ভেলরি এন টেইলরকে সম্মাননা দেয়া হয়।
ঢাকার বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার ও মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক পারভীন আকতার।

কিডনি ভালো রাখবে যে পানীয়গুলো



১২ মার্চ বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব কিডনি দিবস। কিডনির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই মূলত এ দিবস পালন করা হয়। কিডনি শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। যা শরীর থেকে নির্গত বর্জ্য এবং বিষাক্ত পদার্থগুলো বের করে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
   
বলা যায় কিডনি আপনার সামগ্রিক সুস্থতার জন্যও গুরুত্বপূর্ণ। তাই কিডনি বিষক্রিয়া থেকে মুক্ত রাখতে প্রয়োজন নিয়মিত কিছু ডেটক্স পান করা। এতে  যদি আপনার কিডনি অস্বাস্থ্যকর হয় তবে এটি বর্জ্যগুলো শরীরে ছড়িয়ে দেয়ার ক্ষমতা হারাবে। না হয় বিষাক্ত  পদার্থগুলো আপনার শরীরে তৈরি হতে থাকবে। যার ফলে কিডনিতে পাথর হতে পারে। 
জেনে নিন আপনার কিডনির স্বাস্থ্য ভালো রাখতে কোন কোন পানীয়গুলো পান করবেন-
> বিটরুট রস : বিটরুটে রয়েছে বেটেইন। যা খুব উপকারী ফাইটোকেমিক্যাল। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। যা মূত্রের অম্লতা বাড়ায়। বিটরুটের রস কিডনি থেকে ক্যালসিয়াম ফসফেট এবং স্ট্রুভাইট পরিষ্কার করতে সহায়তা করে। এটি কিডনির কার্যকারিতা সচল রাখে এবং কিডনিতে পাথর গঠনের পরিমাণ হ্রাস করে।
> ক্র্যানবেরি জুস : মূত্রনালীর সংক্রমণ এর জন্য ক্র্যানবেরি জুস খুবই ভালো। অতিরিক্ত ক্যালসিয়াম অক্সালটের ফলে কিডনিতে পাথর দেখা দেয়। ক্র্যানবেরির রস অতিরিক্ত ক্যালসিয়াম অক্সালেট কিডনি থেকে পরিষ্কার করে।
> লেবুর রস : লেবুর রস প্রাকৃতিকভাবে অ্যাসিডযুক্ত এবং এটি প্রস্রাবে সাইট্রেটের স্তর বাড়িয়ে দেয়। এছাড়াও লেবুর রস কিডনিতে পাথর হতে দেয় না। এক্ষেত্রে আপনি প্রতিদিন একটি লেবুর রস পানিতে মিশিয়ে খেতে পারেন।
> অ্যাপল সিডার ভিনেগার : পানীয় হিসেবে অ্যাপল সিডার ভিনেগার সামগ্রিক স্বাস্থ্যের জন্যই ভালো। বিশেষ করে এটি কিডনিকে কর্মক্ষম করে তোলে। অ্যাপল সিডার ভিনেগারে থাকা সাইট্রিক অ্যাসিড, এসিটিক অ্যাসিড এবং ফসফরাস অ্যাসিড কিডনিতে পাথর গঠনে বাধা দেয়।
> বেরি স্মুথি : ব্লুবেরি, রাস্পবেরি, ব্ল্যাকবেরি এবং ক্র্যানবেরি জাতীয় বেরিগুলোতে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফ্ল্যাভোনয়েডের পরিমাণ বেশি। এই অ্যান্টিঅক্সিড্যান্টগুলো শরীর থেকে রেডিক্যাল কমিয়ে দেয় ফলে কিডনির রোগ প্রতিরোধ করে।
> গাজরের রস : গাজরে থাকা ক্যারোটিন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এমনকি এটি কিডনি থেকে খারাপ টক্সিন সরাতে সহায়তা করে। নিয়মিত গাজরের রস পান করলে আপনার কিডনি ভালো থাকবে।
> সবজির জুস : শাকসবজি থেকে পাওয়া রস অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং বিভিন্ন খনিজ উপাদানের দুর্দান্ত উৎস। আপনার কিডনি ভালো রাখতে নিয়মিত শাকসবজির রস পান করার বিকল্প কিছুই নেই। এক্ষেত্রে সেলারি, শসা,সবুজ শাক, লেটুসের রস পান করতে পারেন।
> ডাবের পানি : ডাবের পানি একটি প্রাকৃতিক সতেজ পানীয়। যা আপনার কিডনির জন্য অত্যন্ত ভালো। এতে চিনি কম, কম অ্যাসিড এবং শূন্য ক্যালোরি রয়েছে। যা শরীরকে হাইড্রেট রাখে এবং কিডনি ভালো রাখে।
> আনারসের রস : আনারসে রয়েছে ব্রোমেলাইন নামে একটি ফাইটোনিট্রিয়েন্ট। যা একটি এনজাইম। এটি কিডনির যথাযথ কার্যকারিতা নিশ্চিত করে একে ভালো রাখে। আনারসের রস কিডনিতে পাথর তৈরি হতে দেয় না।
আপনার কিডনি দুটোকে ভালো রাখতে নিয়মিত এই পানীয়গুলো পান করতে পারেন। তবে একসঙ্গে একাধিক পানীয় পান করা যাবে না। যে কোনো একটি এক দিনে পান করুন।
সূত্র:বোল্ডস্কাই 

এবার গুগল জানাবে আপনি করোনায় আক্রান্ত কিনা


 প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  
করোনা পরীক্ষা করার জন্য নতুন ওয়েবসাইট বানাচ্ছে সার্চ ইঞ্জিন সাইট গুগল। শনিবার কোম্পানিটির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৭০০ ইঞ্জিনিয়ার করোনা পরীক্ষার জন্য নতুন ওয়েবসাইট তৈরির কাজ করছে। এই ওয়েবসাইটটি করোনা ভাইরাসের লক্ষণ, ঝুঁকি এবং পরীক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে। 
একটি টুইট বার্তায় গুগলের পক্ষ থেকে বলা হয়, আমরা মার্কিন সরকারের সঙ্গে সংঘবদ্ধ হয়ে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধ এবং আমাদের কমিউনিটির স্বাস্থ্য সুরক্ষায় অব্যাহতভাবে কাজ করে যাবো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুগলের এমন কাজের প্রশংসা করেছেন এবং কোম্পানিটিকে ধন্যবাদ জানিয়েছেন। এ নিয়ে হোয়াইট হাউসের সমন্বয়ক ডেবোরাহ ব্রিক্স বলেন, তারা যুক্তরাষ্ট্রজুড়ে ওয়েবসাইটটির ব্যবহার নিশ্চিত করতে চান।
 ৭

ম্যাচ চলাকালীন কিউই পেসারের শরীরে করোনার লক্ষণ, আতঙ্কে খেলোয়াড়রা

বিশ্বজুড়ে মহামারীতে রূপ নেয়া করোনাভাইরাসের থাবা পড়েছে সুদূর ওশেনিয়া সাগরের দেশ অস্ট্রেলিয়ায়। দেশটির ক্রিকেটাঙ্গন করোনাজ্বরে কাঁপছে। সেখানে খেলতে গিয়ে করোনার ছোবল থেকে রেহাই পাননি নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে চলাকালে লকি ফার্গুসনের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। খেলা শেষে বিষয়টি জানালে মোটেই অবহেলা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাকে পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে পাঠিয়েছেন তারা। চিকিৎসকরা ফার্গুসনকে ২৪ ঘণ্টা আইসোলেশনে থাকতে নির্দেশ দিয়েছেন।
ফার্গুসন করোনা আক্রান্ত কিনা সে প্রশ্নে দলে আতঙ্ক ছড়িয়েছে। পেসার লকি ফার্গুসনের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পাওয়ায় পুরো সিরিজই বাতিল হয়েছে। অবশ্য সিরিজের প্রথম ম্যাচেই করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছিল। সেই ম্যাচটিতে গ্যালারি দর্শকশূন্য ছিল। ম্যাচে খেলোয়াড়দেরই সীমানা থেকে বল কুড়িয়ে আনতে দেখা গেছে।
এদিকে শুক্রবার গভীর রাতে ফার্গুসনের শারীরিক পরিস্থিতির বিষয়ে টুইট করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। টুইটে বলা হয়, গলায় সংক্রমণের জন্য ২৪ ঘণ্টার জন্য হোটেলের ঘরেই লকি ফার্গুসনকে আইসোলেশনে রাখা হয়েছিল। শনিবার দুপুরে চিকিৎসকরা জানিয়েছেন, রোববার দেশে ফিরে যেতে পারবেন ফার্গুসন

অপুর ফেরায় বাধা হলো করোনা

জয়পুরহাট
 প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  
আগামী ২০ মার্চ মুক্তির ঘোষণা ছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নায়ক বাপ্পী ও অপু বিশ্বাস। শুধু তাই নয় লম্বা বিরতির পর এই ছবিটি দিয়েই ফেরার কথা ছিল অপু বিশ্বাসের। সেই আশাতেই ছিলেন তার ভক্তরা। কিন্তু সেই আশা এবার আশাহত করে দিলো করোনাভাইরাস। 
বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত অপুর অভিনীত এই ছবিটি ২০ মার্চ মুক্তি পাচ্ছে না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। 
বিষয়টি নিয়ে প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, করোনাভাইরাসের ভয়াবহতা থেকে আমাদের প্রিয় মাতৃভূমির মানুষ নিরাপদেই রয়েছেন। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নিয়ে দর্শক থেকে শুরু করে প্রদর্শক সবার আগ্রহ দেখেছি। সামাজিক দায়বদ্ধতার কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সিনেমাটি মুক্তির তারিখ পেছানো হয়েছে।
তিনি বলেন, আমরা চাইনি দর্শক মনের মধ্যে করোনার ভয় নিয়ে সিনেমা হলে আসুক। পরে সুবিধা মতো সময়ে সিনেমাটি মুক্তি দেয়া হবে। নতুন তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেয়া হবে।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। ছবিটিতে অপু ও বাপ্পী ছাড়াও আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।