Monday, March 16, 2020

ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক
--------------------------------------------
অদ্য ১৫-০৩-২০২০ ইং জয়পুরহাটের পাঁচবিবি থানায় ৮০ বোতল ফেন্সিডিলসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন পাঁচবিবি থানা পুলিশ।
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে পাঁচবিবি থানার এসআই(নিঃ) আহম্মদ আলী সরদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানার এলাকার বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রাম হইতে এই মাদকদ্রব্য উদ্ধারসহ মোছাঃ মোমেনা বেগম(৩৮), স্বামী- মোঃ মিজানুর রহমান, গ্রাম-ভীমপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করেন।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের জন্য আইসোলেশন ইউনিট

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের জন্য আইসোলেশন ইউনিট

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের জন্য আইসোলেশন ইউনিট খোলা হয়েছে ।
ছবিঃ নাজমুল রাজু ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট পৌরসভায় লাল-সবুজের আলোকসজ্জা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট পৌরসভায় লাল-সবুজের আলোকসজ্জা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট পৌরসভায় লাল-সবুজের আলোকসজ্জা।
Nasim ahmmed
করোনা ভাইরাসজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় বাজারে  নতুন হ্যান্ডরাব ‘বি ক্লিন

করোনা ভাইরাসজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় বাজারে নতুন হ্যান্ডরাব ‘বি ক্লিন

করোনা ভাইরাসজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় বাজারে কার্যকর হ্যান্ডর‌্যাব এর সরবরাহ স্বাভাবিক রাখার জন্য ডিআরআইসিএম প্রস্তুত করেছে WHO ফর্মূলা অনুযায়ী একটি নতুন হ্যান্ডরাব ‘বি ক্লিন’।
‘বি ক্লিন’ ব্যবহার করুন সুরক্ষিত থাকুন।
DRiCM বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে BCSIR এর একটি প্রতিষ্ঠান।
একটি ‘বি ক্লিন’ হ্যান্ডরাব (২৫০মিলি) এর মূল্য মাত্র ১২০ টাকা

যোগাযোগ:
ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ (ডিআরআইসিএম)
বিসিএসআইআর, ড. কুদরাত-ই-খুদা রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫
মোবাইল : ০১৬২৬-৭৭২০৩০, ০১৩০৮-০৩০০০৩

Sunday, March 15, 2020

এবার করোনায় আক্রান্ত হলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

এবার করোনায় আক্রান্ত হলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

এবার করোনায় আক্রান্ত হলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী


 প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  
প্রাণঘাতী করোনাভাইরাসে এবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ আক্রান্ত হয়েছেন। শনিবার স্পেনের সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়ায় পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর প্রধানমন্ত্রীর আশপাশে চলাফেরা করা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, তারাও করোনায় আক্রান্ত। বেগোনা গোমেজ বর্তমানে মনক্লোয়াতেই আছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করছেন তিনি।
এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন শঙ্কায় স্বেচ্ছায় আইসোলেশনে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। কিন্তু আইসোলেশনে যাওয়ার পরপরই ট্রুডোর স্ত্রী সোফির শরীরে করোনা শনাক্ত করা হয়। তবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শরীরের এখনো করোনাভাইরাসের সংক্রমণ ঘটেনি। এছাড়া তার স্ত্রী সোভি করোনায় আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল। শারীরিক অবস্থা অতটা গুরুতর নয়। তারা দুজনই এখন ১৪ দিনের আইসোলেশনে রয়েছেন।
স্পেনে এখন পর্যন্ত ৬ হাজার ৩৯১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এতে দেশটিতে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রে সানচেজ এ সংকট মোকাবিলার জন্য এরই মধ্যে স্টেট অব এলার্ট জারি করেন। তবে পরিস্থিতি বিবেচনায় সোমবার থেকে দেশটি লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করতে যাচ্ছেন পেদ্রে সানচেজ।
সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এক লাখ ৫৬ হাজার ৪৩৮ জন আক্রান্ত হয়েছে। আর এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩১ জনে।
লাইফস্টাইল

লাইফস্টাইল

দাঁতের যত্নে টুথপেস্ট কী কাজ করে, তা তো আমাদের সকলেরই জানা। কিন্তু ত্বকের পরিচর্যাতে টুথপেস্টের ব্যবহার সম্পর্কে কোনও ধারণা আছে? ত্বকের যত্নে টুথপেস্ট থেকে মিলতে পারে এমন কিছু চমকপ্রদ উপকারিতা, যা বাজার চলতি নামী-দামি সৌন্দর্যবর্ধক প্রসাধনীও দিতে পারে না।
মুখ কি ব্রণে ভরে গিয়েছে? কাজে লাগান টুথপেস্টের টোটকা

করোনা : সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে রিট

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ঠেকাতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। পাশাপাশি ওই রিটে সব বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্তে এবং সব বন্দরের প্রবেশমুখে মনিটরিংয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে।
করোনা : সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের আশঙ্কা

টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের আশঙ্কা

টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের আশঙ্কা

রাজধানীসহ সারাদেশে কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে ঝালকাঠি ও পিরোজপুরে নদ-নদীর পানি বেড়েছে। জোয়ারের পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া পার্বত্য জেলা বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। 
টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের আশঙ্কা

মানবতা বেচে আছে আজও এমন কিছু মানুষের হাত ধরে!

বিশেষ একটি কাজে চট্টগ্রাম গিয়েছিলাম, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এর পাশে একটা চায়ের দোকানে বসে সন্ধায় চা খাচ্ছিলাম, ট্রেন রাত ১১ টায়। পাশে একটা মোটামুটি ভালো খাবার হোটেল ছিল। হঠাৎ চোখ পড়লো হোটেলটির সামনে একটা বাচ্চা ছেলে সামনে দাড়িয়ে এক পলকে তাকিয়ে আছে হোটেলের ভিতরের দিকে। দেখেই বোঝা যাচ্ছিল কিছু একটা দেখছে। খুবই মায়া হতে লাগলো তাকে দেখে কিন্তু আমার কাছে তখন ট্রেনের টিকেট আর সীমিত কিছু টাকা ছাড়া কিছুই ছিলনা যে তাকে দিব।
মানবতা বেচে আছে আজও এমন কিছু মানুষের হাত ধরে!
বিশ্ব নারী দিবস স্পেশাল

‘নারীর অবস্থান পরিবর্তনে পরিশ্রম করতে হবে’

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক, ড. ফারজানা আলম। তিনি যুক্তরাজ্য থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে বর্তমানে নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে গবেষণা করছেন।
‘নারীর অবস্থান পরিবর্তনে পরিশ্রম করতে হবে’
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি ক্যামেরায় ধারণ করেছিলেন যিনি

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি ক্যামেরায় ধারণ করেছিলেন যিনি

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি ক্যামেরায় ধারণ করেছিলেন যিনি

একাত্তরের শুরুর দিকে সবাই তাকিয়ে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে। ওই সময় তার আদেশ ও দিকনির্দেশনা পাওয়াটা মোটেও সহজ ছিল না। কারণ যোগাযোগ বলতে চিঠি, খবরের কাগজ আর টেলিগ্রাম ছিল ভরসা।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি ক্যামেরায় ধারণ করেছিলেন যিনি

জুমার খুতবায় করোনা নিয়ে আলোচনার আহ্বান

 জাগ্রত জয়পুরহাট
 প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ ভাইরাস থেকে নিরাপদ থাকার বিষয়ে জুমার খুতবায় আলোচনা করার জন্য ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
প্রতিষ্ঠানটির সহকারি পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজামউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, চীন, ইতালি, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশে তিনজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এ প্রেক্ষাপটে অনেকে গুজব, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে। জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। এ পটভূমিতে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে করোনাভাইরাস থেকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো জুমার খুতবায় দেশের সব মসজিদে আলোচনা করার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে আক্রান্ত ব্যক্তির মসজিদে আগমন ও জনসমাগম পরিহার করার বিষয়টি ইসলামের দৃষ্টিতে জুমার খুতবায় তুলে ধরা এবং করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার অনুরোধ করা হলো।