দৈনিক জয়পুরহাট

সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Sunday, April 14, 2019

সূর্যকে আহ্বানের মধ্য দিয়ে বৈশাখ শুরু

সূর্যকে আহ্বানের মধ্য দিয়ে বৈশাখ শুরু

রাজধানীর রমনার বটমূলে ছায়ানটে সূর্যকে আহ্বানের মধ্য দিয়ে শুরু হলো পহেলা বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ। রোববার সকাল ৬টা ১৫ মিনিটে রাগ ললিতের মধ্য দিয়ে সূর্যকে আহ্বান করা হয়। অসীম কুমারের পরিবেশনায় এই রাগ ললিত চলে প্রায় ১৩ মিনিট।
রাগ ললিতের পর সম্মিলিতভাবে গাওয়া হয় ‘মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে তোমার বিশ্বের সভাতে/ আজি এ মঙ্গলপ্রভাতে…’ গানটি। এরপর ‘আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ!/খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দনিকেত…’সহ দুটি পরপর একক সংগীত পরিবেশিত হয়। এরপর আবার সম্মিলিত সংগীত। এভাবে চলতে থাকে ছায়ানটের অনুষ্ঠান। আবৃত্তি করা হয় কবিতা।
Boishakh3
নববর্ষকে বরণ করতে ১৯৭৪ সাল থেকে ছায়ানটে এই আয়োজন চলছে। প্রতি বছরের মতো একটি প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন হয়। এ বছরের প্রতিপাদ্য ‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’।
কবিতা আবৃত্তি, একক সংগীত, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে ছায়ানটের এই অনুষ্ঠান। অনুষ্ঠান দেখতে সকাল থেকে ভিড় করতে থাকেন দর্শনার্থীরা।
Boishakh3
ছায়ানটের মতো আজ সারা দেশেই চলছে নববর্ষকে বরণ। সারা দেশে দিনব্যাপী আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হবে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা।
 


৮৩ দিনে দানবাক্সে পড়েছে ১ কোটি ৮ লাখ টাকা

৮৩ দিনে দানবাক্সে পড়েছে ১ কোটি ৮ লাখ টাকা

৮৩ দিনে দানবাক্সে পড়েছে ১ কোটি ৮ লাখ টাকা

 জেলা প্রতিনিধি  কিশোরগঞ্জ 


কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার ১ কোটি ৮ লাখ ৯ হাজার ২০০ টাকা পাওয়া গেছে। শনিবার গণনা শেষে এ টাকার হিসাব পাওয়া যায়। এবার মাত্র ৮৩ দিনে কোটি টাকার ওপর পড়েছে দানবাক্সে। একই সঙ্গে পাওয়া গেছে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রা।
শনিবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে সরকারি কর্মকর্তা, মসজিদ কর্তৃপক্ষ ও ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে পাগলা মসজিদের ছয়টি লোহার দানবাক্স খোলা হয়।
kishorgonj-(4)
রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম বলেন, প্রতিবারই আমাদের ব্যাংকের লোকজন টাকা গণনা করে ব্যাংকে জমা করেন। এবার ৮৩ দিন পর দানবাক্স খোলা হয়েছে। মোট টাকা পাওয়া গেছে ১ কোটি ৮ লাখ ৯ হাজার ২০০ টাকা।
এর আগে গত ১৯ জানুয়ারি মসজিদের পাঁচটি লোহার দানবাক্স থেকে ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৩৭৩ টাকা পাওয়া যায়। গত বছর শুধুমাত্র দানবাক্সে পাওয়া টাকার পরিমাণ ছিল ৫ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার ১৭৭ টাকা।
পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে অবশিষ্ট টাকা জমা রাখা হয় শহরের একটি ব্যাংকে। আয় থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় অনুদান দেয়া হয়।
শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে ঐতিহাসিক পাগলা মসজিদের অবস্থান। এখানে ইবাদত বন্দেগি করলে বেশি সওয়াব পাওয়া যায়। রোগ-শোক বা বিপদে মসজিদে মানত করলে মনের বাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকে এখানে প্রতিনিয়ত দান খয়রাত করে মানুষ। তিন মাস পর পর খোলা হয় মসজিদের দানবাক্স। প্রতিবারই টাকার পরিমাণ ছাড়িয়ে যায় কোটি টাকা। নানা শ্রেণিপেশা আর ধর্মের লোকজন এখানে আসেন মানত আদায় করতে।
দানবাক্স ছাড়াও প্রতিদিন নানা শ্রেণিপেশা আর ধর্মের মানুষ মানত আদায় করতে ছুটে আসেন পাগলা মসজিদে। নগদ টাকা ছাড়াও তারা নিয়ে আসেন চাল-ডাল-গবাদি পশুসহ বিভিন্ন সামগ্রী। দিন শেষে এসব পণ্য নিলামে বিক্রি করে জমা করা হয় ব্যাংকে।
kishorgonj-(3)
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, তিন মাস পরপর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার দুই মাস ২৪ দিনপর খোলা হলো। এবার নগদ ১ কোটি ৮ লাখ ৯ হাজার ২০০ টাকা পাওয়া যায়।
তিনি আরও বলেন, মসজিদের দানবাক্স খোলা হলেই সাধারণত ১ কোটি টাকার মতো পাওয়া যায়। এবারও ১ কোটি টাকার উপরে পাওয়া গেছে। টাকাগুলো রূপালী ব্যাংকে জমা রাখা হয়েছে। যে স্বর্ণালঙ্কার পাওয়া গেছে তা আগের স্বর্ণালঙ্কারের সঙ্গে যোগ করে সিন্দুকে রেখে দেয়া হয়েছে।
একইভাবে গত বছরের ১৩ জুলাই ৮০ লাখ ৪৯ হাজার ৮১ টাকা, ৩১ মার্চ ৮৪ লাখ ৯২ হাজার ৪ এবং ৬ জানুয়ারি দানবাক্সগুলো থেকে ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা পাওয়া যায়।
গত বছর শুধুমাত্র দানবাক্স থেকে নগদ ৫ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার ১৭৭ টাকা পাওয়া যায়। এর আগে ২০১৭ সালে দুবারে টাকা পাওয়া যায় ২ কোটি ২২ লাখ ৩০ হাজার ২ টাকা।
kishorgonj
জানা গেছে, কিশোরগঞ্জের জেলা প্রশাসক পদাধিকার বলে পাগলা মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। মসজিদের আয় থেকে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানসহ বিভিন্ন সেবামূলক খাতে সাহায্য দেয়া হয়। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষকে চিকিৎসার জন্য মসজিদের তহবিল থেকে অর্থ সহায়তা দেয়া হয়।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, মসজিদের টাকা স্থানীয় একটি ব্যাংকে জমা রাখা হয়। মসজিদ কমপ্লেক্সের আয় থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেয়া হয়। অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য মসজিদের ফান্ড থেকে অনুদান দেয়া হয়।
  •  
  • কিশোরগঞ্জ

আপনার মতামত লিখুন :




এসএসসি পাসে সৈনিক নিচ্ছে সেনাবাহিনী

এসএসসি পাসে সৈনিক নিচ্ছে সেনাবাহিনী

এসএসসি পাসে সৈনিক নিচ্ছে সেনাবাহিনী


এসএসসি পাসে সৈনিক নিচ্ছে সেনাবাহিনী

পদের নাম: সৈনিক
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
প্রার্থীর ধরন: পুরুষ ও মহিলা
ভর্তি শুরু: আগামী ২২ এপ্রিল ২০১৯ থেকে ৩০ এপ্রিল ২০১৯ পর্যন্ত নির্ধারিত সেনানিবাসে ভর্তি কার্যক্রম শুরু হবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১২ এপ্রিল ২০১৯