Friday, April 19, 2019

দ্বন্দ্ব-গ্রুপিং মিটিয়ে তৃণমূল আ.লীগকে শক্তিশালী করার নির্দেশ

সাংগঠনিক বিরোধ নিরসনে আওয়ামী লীগের তৃণমূলকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের যৌথসভায় নেতাদের উদ্দেশে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ যখনই বিপদে পড়েছে এ তৃণমূলই কিন্তু দলকে রক্ষা করেছে। সে কারণে যত দ্বন্দ্ব, সংঘাত বা গ্রুপিং থাকুক না কেন সব মিটিয়ে আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ করতে হবে। বৈঠকে উপস্থিত একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।শুক্রবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় শেখ হাসিনা নেতাদের এ নির্দেশনা দেন। বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: