
‘নদী বাঁচাও, জীবন বাঁচাও, দূষণমুক্ত বাংলাদেশ গড়ো’—এ স্লোগানে জয়পুরহাটের প্রধান নদী-ছোট যমুনাসহ দেশের দখল হওয়া নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন ও পথসমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রিন ভয়েস জয়পুরহাট জেলা শাখা। মানববন্ধনে শিক্ষার্থী, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—গ্রিন ভয়েস জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক তারেক দেওয়ান, যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য খ ম আরাফ রহমান, এহসানুল হোসেন প্রমুখ।
বক্তারা জয়পুরহাটের চারটি নদীসহ দেশের সব নদী দখলমুক্ত ও পুনঃখনন করে নাব্যতা ফিরিয়ে আনাসহ বর্জ্য অপসারণ করে দূষণমুক্তকরণের দাবি জানান।


0 coment rios: